ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

নবীনদের স্বাগত জানাতে নোবিপ্রবিতে আইপিএসের ‘ফ্রেশারস হালাকাহ-২০২৬’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো ভিন্নধর্মী নবীন বরণ অনুষ্ঠান ‘ফ্রেশারস হালাকাহ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলাম প্র্যাকটিশনারস সোসাইটি (আইপিএস) এর উদ্যোগে ২১তম ব্যাচের নবীন মুসলিম শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠান শুরু হয়। নতুন ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের যাত্রাকে অর্থবহ ও সুন্দর করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুস সুন্নাহর উস্তাদ ও গবেষক মাওলানা আফসার উদ্দিন এবং লেখক ও অনুবাদক ইমরান রাইহান। তারা ইসলামোফোবিয়া ও সালাফদের নিয়ে আলোচনা করেন এবং নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও অধ্যাপকরাও আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

আয়োজনটিতে নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ গিফট হ্যাম্পার, কুইজ ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।

আয়োজকরা জানান, এটি শুধু নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা বরণ করার অনুষ্ঠান নয়; বরং ক্যাম্পাস জীবনে দ্বীনের সঙ্গে পথচলা, নিজেদের চিন্তা ও বিশ্বাসকে আরও সুন্দরভাবে গড়ে তোলা এবং একটি সুস্থ ইসলামিক ক্যাম্পাস সংস্কৃতির অংশ হওয়ার পথে এটি একটি ছোট্ট উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের বিভিন্ন কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নবীনদের স্বাগত জানাতে নোবিপ্রবিতে আইপিএসের ‘ফ্রেশারস হালাকাহ-২০২৬’

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x