চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় রহনপুর আম বাজার চত্বরে আম চাষি ও আম ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের জনগণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর ১৬ বিজিবির কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, রহনপুর পৌর ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, জামায়াত নেতা তোরিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা রবিউল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা এলাকার যুবসমাজকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিস্তার রোধ, ছিনতাই দমন ও সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোর দেন।
এ সময় বক্তারা আরও বলেন, রহনপুরের ঐতিহ্য ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় রহনপুর আম চাষি ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন