জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন, আর ছয়জন ভোটাধিকার প্রয়োগ করেননি।
জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যবস্থাপনায় এ ভোট অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ভোট দেন।
বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। এরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট গণনার কার্যক্রম শুরু করেন।
যে ৬ এমপি ভোট দেননি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য হলেন—
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ড. ওসমান ফারুক
চট্টগ্রাম-৩ আসনের এমপি মোস্তফা কামাল পাশা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা
সিলেট-৫ আসনের খেলাফত মজলিশের এমপি মোহাম্মদ আবুল হাসান
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলাম
সংসদ সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। অন্য কয়েকজন এমপির ভোট না দেওয়ার নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিদ্ধান্ত পরিবর্তন করে ভোট দিলেন অলিউল্লাহ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তবে শেষ পর্যন্ত তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
গোপন ব্যালটে ভোট
ভোটগ্রহণের জন্য সংসদ ভবনের অধিবেশন কক্ষে আসনভিত্তিক ব্যবস্থা করা হয়। সংসদ সদস্যরা নির্ধারিত ব্যালট পেপারে স্বাক্ষর করে গোপনীয়তার সঙ্গে ভোট দেন। ভোটগ্রহণের জন্য তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছিল।
ভোট দেওয়ার পর বিভিন্ন দলের সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নিতে দেখা যায়।
ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন