ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটের সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে উপস্থিত ছিলেন না। ভোট না দিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।

রুমিন ফারহানা বলেন, তার কাছে রাষ্ট্রপতি নির্বাচন অর্থহীন মনে হয়েছে। তার যুক্তি, ভোটে যদি কোনো অনিশ্চয়তা না থাকে, তাহলে সেটিকে নির্বাচন বলা যায় না। কারণ ফলাফল কী হবে, তা আগে থেকেই সবার জানা ছিল। তাই এটিকে নির্বাচন না বলে মনোনয়ন বলা উচিত।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজের দ্বিতীয় কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দেশে একটি বড় গণ-অভ্যুত্থান হয়েছে, যার সঙ্গে জাতি হিসেবে মানুষের আত্মত্যাগ ও অনেক স্বপ্ন জড়িয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে সবাই মিলে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা সম্ভব হয়নি কেন—এ প্রশ্নও তোলেন তিনি।

তৃতীয় কারণটিকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলে ভয় দেখিয়েছে। অথচ ২০১৬ সাল থেকে বিএনপি তাদের ভিশন ২০৩০ নিয়ে জোরালোভাবে কথা বলে আসছে। এখন দলের বাইরে গিয়ে ভোট দিলে সদস্যপদ বাতিল হবে—এমন অবস্থান নেওয়া হয়েছে। এমন ভোটকে তিনি ‘প্রহসনের ভোট’ উল্লেখ করে প্রশ্ন তোলেন, কেন তিনি এতে অংশ নেবেন।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x