ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের সন্তান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জন্মভূমি ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস শুরু হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন।

মির্জা ফখরুলের এই অর্জনে আনন্দ প্রকাশ করতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করেন। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দলীয় সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস করতে দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পুরো ঠাকুরগাঁওবাসী গর্বিত ও আনন্দিত। তাদের মতে, এই অর্জন শুধু দলের জন্য নয়, জেলার মানুষের জন্যও বড় প্রাপ্তি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মির্জা ফখরুলের দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার ঘটনাটি উদযাপন করেন।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x