ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

মামলা প্রত্যাহার না করায় ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্বজনদের অভিযোগ, রিকশার গ্যারেজ লুটপাটের ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় বুলবুলকে হত্যা করা হয়েছে। তারা এ হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বুলবুলের রিকশার গ্যারেজে সিফাত বাহিনী হামলা চালিয়ে লুটপাট করে। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা করেন বুলবুল। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তারা।

বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সহযোগীরা আবারও মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় বুলবুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মামলা প্রত্যাহার না করায় ইসলামী যুব আন্দোলন নেতাকে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x