জানা গেছে, ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পক্ষ থেকে ব্যানারটি স্থাপন করা হয়েছে। তবে কারা এবং কখন এটি সেখানে টানিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ব্যানারে লেখা রয়েছে, “যত বারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।” এরপর উল্লেখ করা হয়েছে, “২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় দিনটি ‘গ্রেনেড হামলা দিবস’ হিসেবে পালন করা হতো। প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হামলায় নিহতদের স্মরণ করা হতো।
তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর মধ্যে ভোলায় এবারই প্রথম জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচির ব্যানার শহরের বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে।
ব্যানার স্থাপনের বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন