বুধবার (১৯ আগস্ট) বিকেলে রায়পুরে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সালেহ আহাম্মেদ বলেন, কেউ যেন মাদক সেবন বা বিক্রি না করেন। মাদকের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তাদের সরকারও মাদকের বিরুদ্ধে একই নীতি অনুসরণ করবে। এ বিষয়ে দলের এমপি জননেতা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকেও কোনো ছাড় নেই বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে বিএনপি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। দলের কোনো নেতা মাদক বিক্রি কিংবা সেবনের সঙ্গে যুক্ত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।
মাদক, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এসব অপরাধের পক্ষ নিয়ে তিনি কখনো থানায় যাননি এবং ভবিষ্যতেও যাবেন না। তিনি বলেন, সবসময় এসব অপরাধের বিরুদ্ধে তার অবস্থান ছিল এবং অতীতেও তারা একইভাবে কাজ করেছেন।
মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন