ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনার পীরের

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সম্ভাবনার খবর প্রকাশের পর গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে শামীম কায়সার লিংকনের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে।

এক বিবৃতিতে ছারছীনার পীর ছাহেব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। এ দেশের মানুষের ঈমান-আক্বীদা, ধর্মীয় মূল্যবোধ এবং দীর্ঘদিনের মাজহাবি ঐতিহ্যের প্রতি সম্মান রাখা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের অন্যতম কর্তব্য। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তির ধর্মীয় দৃষ্টিভঙ্গি, আক্বীদা এবং দেশের প্রচলিত মাজহাবি ঐতিহ্যের বিষয়ে তাঁর অবস্থান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, “বাংলাদেশে কোনোভাবেই মাজহাব ও আক্বীদাবিরোধী কোনো ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া উচিত নয়। এ দেশের তাওহীদী জনতা নিজেদের ঈমান, আক্বীদা, দ্বীন ও আদর্শের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন। তাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের ধর্মীয় অনুভূতি ও আক্বীদাগত বিষয়কে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

ছারছীনার পীর ছাহেব মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরও বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহীদী জনতা আপনাদের ভোট দিয়েছে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়; বরং তাদের ঈমান, আক্বীদা, দ্বীন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। সুতরাং জনগণ যে উদ্দেশ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সেই জনআকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন থাকতে হবে।”

তিনি আরও বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় কেবল একটি প্রশাসনিক মন্ত্রণালয় নয়। এর সঙ্গে দেশের মসজিদ-মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, হজ ব্যবস্থাপনা, ওয়াক্ফসহ মুসলিম জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়গুলো জড়িত। ফলে এ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া উচিত, যিনি দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের আক্বীদা, বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ছারছীনার পীর ছাহেব বলেন, দেশের শান্তি, ধর্মীয় সম্প্রীতি এবং ঈমান-আক্বীদার সুরক্ষার স্বার্থে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তাওহীদী জনতার প্রত্যাশা ও ধর্মপ্রাণ মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনার পীরের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x