শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরে খুলনা-যশোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফুলতলা বাজার বণিক সমিতির সভাপতি রবিন বসু। ফুলতলা উপজেলা বিএনপির সদস্যসচিব মনির হাসান টিটুর সঞ্চালনায় বক্তব্য দেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন, ফুলতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হাসান পারভেজ ভূঁইয়া, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিপ্লব সরদারসহ বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা রাজু শিকদার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তারা।
পুলিশ জানিয়েছে, এর আগে ১৮ আগস্ট খুলনার রায়েরমহল এলাকায় ‘ছেলেধরা’ সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে রাজু শিকদার নামে এক যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্র: প্রজন্ম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন