দায়িত্ব গ্রহণের পর শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সামিউল ইসলাম পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সুন্দরবন প্রেস ক্লাব।
শ্যামনগর সুন্দরবন প্রেস ক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে শ্যামনগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং জনসেবা নিশ্চিতকরণ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নবাগত ওসি মোঃ সামিউল ইসলাম পাটোয়ারী বলেন, “শ্যামনগরকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
সুন্দরবন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংবাদিকরা সবসময় সমাজের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। উপকূলীয় এই জনপদের নিরাপত্তা ও জনকল্যাণে পুলিশ ও সাংবাদিকরা একসাথে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স ম ওসমান গনি সোহাগ, কার্যনির্বাহী সদস্য মোঃ আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলীসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন