ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

নির্বাচন হলেও পরিস্থিতির বদল নেই, চাঁদাবাজি বেড়েছে: সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি নির্বাচনের আগে বলেছিল, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে নির্বাচন শেষ হওয়ার পরও পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। তার দাবি, খুনের ধারাবাহিকতা আগের মতোই রয়েছে, চাঁদাবাজি কয়েকগুণ বেড়েছে এবং বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে জামালপুর শহরের লুইস ভিলেজে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। ইসলামী ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন নূরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে দেশের সমস্যাগুলো সমাধানের কথা বলেছিল। কিন্তু নির্বাচনের পরও খুনের যে পরিস্থিতি ছিল, তাতে পরিবর্তন আসেনি। পাশাপাশি চাঁদাবাজি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে এবং সিন্ডিকেটও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, বিভিন্ন দপ্তরে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তার অভিযোগ, বিএনপি যোগ্যতার যথাযথ মূল্যায়ন করছে না। সিন্ডিকেট, দুর্নীতি ও ঘুষ বন্ধ করতে না পারলে এসব অনিয়ম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গ্যাস সংকটের বিষয়ে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, এ ক্ষেত্রেও সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। এই সংকট সমাধানে বিরোধী দল পরামর্শ দিলেও তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার যদি এভাবে চলতে থাকে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে এর ফলেই সরকারের পতন হতে পারে। তিনি সরকারের প্রতি এসব সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জাতীয় স্বার্থে বিরোধী দল ও সরকার দলকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করারও অনুরোধ করেন।

এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের উপহার হিসেবে পবিত্র কোরআন শরিফ, কলেজ ব্যাগ, কলমদানি, চাবির রিং, কলম, ইসলামিক বই ও দোয়ার স্টিকার দেওয়া হয়।

জাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ফাহাদ আহমদ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নির্বাচন হলেও পরিস্থিতির বদল নেই, চাঁদাবাজি বেড়েছে: সাদ্দাম

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x