ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের অটোরিকশা বিতরণ

অসহায় ও অসচ্ছল মানুষের সহায়তায় রাজধানীর পল্লবীতে নগদ অর্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অটোরিকশা বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২১ আগস্ট) সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে তাঁর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও অসচ্ছল মানুষের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

একই অনুষ্ঠানে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবিকা নির্বাহের জন্য অটোরিকশাও হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক স ম জাহাঙ্গীর কবির জন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: লিট নিউজ ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের অটোরিকশা বিতরণ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x