শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তৃণমূলের কমিটিগুলোতে নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নতুন বাজেটও নারী বান্ধব করা হয়েছে।
তিনি বলেন, দেশে দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীদের প্রকৃত ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্বের সুযোগ প্রায় নেই বললেই চলে। এসব পর্যায়ে নারীদের মনোনয়ন দেওয়া হলে তারা পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেতেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো আসনে তিনজন প্রার্থীর মধ্যে একজন নারী থাকলেও অনেক সময় তাকে প্রাধান্য দেওয়া হয় না। বিভিন্ন পর্যায়ে বাধা এলেও তা উপেক্ষা করে নারীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সূত্র: আমার দেশ

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন