চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, এসআইপি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর থানার অন্তর্গত সীমান্ত মেইন পিলার ২১৬/৪ এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেগপুর এলাকায় চোরাচালানবিরোধী টহল পরিচালনা করা হয়। এ সময় টহল কমান্ডার নং-জেসিও ১০৩০৭ নায়েক সুবেদার মো. বাদল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
জব্দ করা ফেনসিডিলের পরিমাণ ৩৮ বোতল, প্রতিটি ১০০ মিলিলিটার। বিজিবির হিসাব অনুযায়ী জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ হাজার ২০০ টাকা।
পরবর্তীতে জব্দকৃত মালামাল গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন