বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সাধারণ জনগণ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আন্দালিভ রহমান পার্থসহ চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এ আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি ভোলা সদর বাজারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বাংলাস্কুল মোড়, সদর রোড ও চকবাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন