পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ হোসাইন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গদাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ মোড়লের কবর জিয়ারত করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি পৃথকভাবে তাদের কবর জিয়ারত করেন। পরে মরহুমদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।
মোঃ হোসাইন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে পরিচিত এই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অপরদিকে, গদাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ মোড়ল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনা গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
কবর জিয়ারত শেষে আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ মরহুমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং উভয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি মুহা. অয়েসকুরুনী গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন
বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির পাইকগাছা পৌর থানা শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পাইকগাছা উপজেলা সেক্রেটারি ডা.মোঃ আসাদুল ইসলাম সহ জামায়াতে ইসলামী / ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দও মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন