ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় জোটের

গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। আগামী রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ, তেল ও সারের সংকটসহ বিভিন্ন ধরনের দুর্ভোগ রয়েছে। এসব ক্ষেত্রে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি জুলাই সনদ ও গণরায় বাস্তবায়ন নিয়েও নানা আলোচনা চলছে।

হামিদুর রহমান আযাদ বলেন, গুমের শিকার বহু পরিবারের সদস্য এখনো তাদের স্বজনদের অবস্থান সম্পর্কে জানতে পারেননি। অতীতে বিচারবহির্ভূতভাবে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনারও এখন পর্যন্ত যথাযথ বিচার হয়নি।

তিনি জানান, এসব বিষয়কে সামনে রেখে আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্যজোট।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: জবাবদেহি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় জোটের

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x