ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

এনসিপি বয়কটের দাবিতে মধ্যরাতে মাদরাসা শিক্ষার্থীদের মিছিল

জাতীয় সংসদে গান-বাজনা নিয়ে হাসনাত আবদুল্লাহর বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মিছিল করেছেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এ কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, হাসনাত তুই ক্ষমা চাবি’, ‘তুমিও জানো আমিও জানি, হাসনাত শাহবাগী’ এবং ‘এনসিপির মুখোশ খুলে গেছে’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে স্লোগান দিতে দিতে তারা স্থানীয় প্রেসক্লাবের দিকে এগিয়ে যান।

জানা যায়, রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে হঠাৎ অবস্থান নেন ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। পরে সমাবেশ থেকে মিছিল বের করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় এনসিপি ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

আন্দোলনকারীরা আরও ঘোষণা দেন, হাসনাত আবদুল্লাহ তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহত করা হবে।

উল্লেখ্য, শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সারজিস আলমসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনসিপি বয়কটের দাবিতে মধ্যরাতে মাদরাসা শিক্ষার্থীদের মিছিল

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x