ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

নির্বাচন

নবাবগঞ্জে বিক্রয় প্রতিনিধি জোটের ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি গলাচিপার সন্তান নাজমুল হাসান

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, নবাবগঞ্জ, ঢাকা-১৩২০ শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গলাচিপা উপজেলার কৃতি সন্তান  সংগঠনের সাবেক সফল সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান সভাপতি পদে বিজয় লাভ করেছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বড় ভাই, অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে মোঃ নাজমুল হাসান বিজয়ী হওয়ায় সংগঠনের নেতাকর্মী ও সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন খন্দকার আব্রার ফাহিম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, নবাবগঞ্জ শাখা আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং বিক্রয় প্রতিনিধিদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচনকে ঘিরে পুরো সময়জুড়ে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নবাবগঞ্জে বিক্রয় প্রতিনিধি জোটের ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি গলাচিপার সন্তান নাজমুল হাসান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x