সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মোট কত ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি।
ইসি জানিয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে উপজেলাভিত্তিক। অর্থাৎ একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়ন পরিষদে একই সঙ্গে ভোট অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে নির্বাচন করা হলে প্রশাসনিক ও নির্বাচনী কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একটি উপজেলার সব ইউনিয়ন পরিষদের নির্বাচন একই সঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সারাদেশে নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে একটি কমিটি কাজ করছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাবনা দেওয়ার কথা রয়েছে। কমিটির প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ইসির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও সমন্বিতভাবে সম্পন্ন করার লক্ষ্যে ধাপে ধাপে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন