ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

মেসির পর আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি কার?

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মেসির পর আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি কার?

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর এখন ফুটবলপ্রেমীদের মনে বড় প্রশ্ন—আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি এবার কার গায়ে উঠবে?

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা ও স্মৃতিময় ভিডিও প্রকাশ করে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন রোজারিওর এই কিংবদন্তি। তার বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা ফুটবলের একটি বর্ণিল অধ্যায়েরও সমাপ্তি ঘটল।

২০০৯ সালের ২৮ মার্চ কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অধীনে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয়ে সেই জার্সিতে অভিষেকের পর দীর্ঘ সময় ধরে এটি মেসির পরিচয়েরই অংশ হয়ে ওঠে।

মেসি না থাকলে অবশ্য মাঝেমধ্যে অন্যরাও এই জার্সি পরেছেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ১০ নম্বর জার্সিতে দেখা যায়। এর আগে চিলির বিপক্ষে পাওলো দিবালা এবং উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আনহেল কোরেয়াও এই নম্বর পরেছেন।

স্কালোনির বর্তমান দলেও কয়েকজন খেলোয়াড় আছেন, যারা ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি ব্যবহার করেন। তাদের মধ্যে রয়েছেন লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো পাস। অতীতে রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসেরও এই নম্বর পরার অভিজ্ঞতা রয়েছে।

তবে মেসির উত্তরসূরি নির্ধারণ করা শুধু একটি জার্সি বেছে নেওয়ার বিষয় নয়। কারণ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সঙ্গে এখন জড়িয়ে আছে মেসির প্রায় দুই দশকের অসাধারণ ইতিহাস, নেতৃত্ব ও সাফল্য।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার আক্রমণভাগেও পরিবর্তন আসতে পারে। লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো ফরোয়ার্ডরা এখন দলের আক্রমণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ফলে তাদের মধ্য থেকেই কেউ ১০ নম্বর জার্সির দায়িত্ব পান কি না, সেটিও আলোচনায় রয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য কোচ লিওনেল স্কালোনির। আগামী আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা মাঠে নামার আগ পর্যন্ত তাই ফুটবলবিশ্বের অন্যতম আকর্ষণীয় প্রশ্ন হয়ে থাকছে—মেসির উত্তরসূরি হিসেবে কার গায়ে উঠবে আর্জেন্টিনার ঐতিহাসিক ‘১০’ নম্বর?

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি কার?

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x