ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

স্থানীয় নির্বাচনে জোট নয়, পৃথকভাবে প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার

স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের হয়ে নয়, নিজ নিজ দলীয়ভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসির অতিরিক্ত সচিবকে পদ থেকে সরানো না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। তবে নির্বাচন কমিশনের ওপর জামায়াতের এখনো আস্থা রয়েছে। নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। স্থানীয় পর্যায়ের দলীয় শাখাগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় নির্বাচনে জোটের সম্ভাবনা প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ১১ দলীয় ঐক্য ছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। স্থানীয় সরকার নির্বাচনে সেই ঐক্য কার্যকর হবে না। দলগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রার্থী দেবে।

তিনি আরও বলেন, জামায়াত জানতে পেরেছে, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাদের মতে, এ সিদ্ধান্ত সংবিধানবিরোধী। ইসিই এ বিষয়ে সুপারিশ করেছে বলে উল্লেখ করে তিনি তা বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা যাতে স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সে বিষয়ে ইসির কাছে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ইসির অতিরিক্ত সচিবকে সরানোর দাবিও জানানো হয়েছে। তার দাবি, ওই কর্মকর্তা বিএনপির পদধারী। তবে ইসি জানিয়েছে, সরকার তাকে নিয়োগ দিয়েছে।

সূত্র:  দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে জোট নয়, পৃথকভাবে প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x