মিছিলের ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে।
ভিডিওটি পোস্ট করে দেওয়া বার্তায় সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান লেখেন, ‘যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে একেকজন রিয়ান থেকে শত শত রিয়ান, শত শত থেকে হাজার হাজার রিয়ানের জয় বাংলার স্লোগানে কম্পিত হবে ফরিদপুরের মাটি। মনে রাখবেন, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ফরিদপুরের মাটি ছাত্রলীগের ঘাঁটি।’
এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাতের অন্ধকারে সড়কের ওপর মশাল হাতে একদল নেতাকর্মী মিছিল করছেন। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।
ঘটনার বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে গিয়ে পুলিশ কাউকে পায়নি।
ওসি বলেন, এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: ইত্তেফাক

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন