বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে শহরের ৯ নং. ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার মতিন বকাউল বাড়ি সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বৃক্ষরোপণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি জানান, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং তাঁর আদর্শকে ধারণ করে পাঁচ দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মূল দিকগুলোর মধ্যে রয়েছে— স্থানীয় এলাকাসমূহের জলাশয় ও পুকুরের কচুরিপানা পরিষ্কার করে সেখানে মৎস্য চাষের উদ্যোগ নেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ।
এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে প্রায় ২ কোটি গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। প্রতিটি থানায় এবং সারা দেশের প্রতিটি এলাকায় রাস্তার পাশে অন্তত দুই হাজার করে গাছের চারা রোপণ ও তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন