বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যাত্রা করেন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
পরে স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালিয়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর নুরুল আলম ও মুহিব উল্লাহ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: চ্যানেল ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন