ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পটুয়াখালীতে পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত কয়েক গ্রাম, পানিবন্দী শত শত পরিবার

পটুয়াখালীর পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী, খেঁজুরতলা ও কালীচন্নাসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন শত শত পরিবার। হঠাৎ করে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে দেখা যায় অবিরত পানি ঢুকছে  লোকালয়ে। পানিতে তলিয়ে গেছে বসতবাড়ির আঙিনা, ফসলের মাঠ ও বিভিন্ন সড়ক। ভেসে গেছে গাছপালাসহ বিভিন্ন কৃষিজ ফসল।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি দ্রুতগতিতে লোকালয়ে প্রবেশ করছে। এতে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। কোথাও কোথাও বসতঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়া পরিবারগুলো খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি সহায়তার সংকটে পড়ার আশঙ্কা করছেন।

এদিকে ফসলের মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পানির স্রোতে অনেক গাছপালা উপড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। ফলে নদীতে পানি বাড়লেই বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়রা দ্রুত ভাঙা বেড়িবাঁধ সংস্কার করে পানি প্রবেশ বন্ধের পাশাপাশি পানিবন্দী পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক উদ্যোগ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত কয়েক গ্রাম, পানিবন্দী শত শত পরিবার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x