ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা খুন, আটক ৪

মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান (৩৯) হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আসিফ হোসেন, রাব্বি হোসেন (২০), মারুফ হোসেন (২৩) ও সামিনুর। তাদের মধ্যে আসিফকে হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আসিফ হোসেন শুক্রবার সন্ধ্যার পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রুবেলকে হত্যার কথা জানিয়েছেন।

হত্যাকাণ্ডের পর বাঘারপাড়ার খাজুরা ক্যাম্প পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও ছোট আকৃতির একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্পসংলগ্ন যশোর-মাগুরা মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান।

গ্রেপ্তার চারজনের মধ্যে সামিনুর ছাড়া বাকি তিনজন মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া রাব্বি হোসেনের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা খুন, আটক ৪

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x