রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি বাবু রুনেল চাকমা, সাধারণ সম্পাদক আজাদুজ্জামান রোমান, সাংগঠনিক সম্পাদক পলাশ চাকমা, ছাত্র অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক জয় বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
সৌজন্য সাক্ষাতে জেলার উন্নয়ন, জনস্বার্থ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন