ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকে শিক্ষার্থীদের ফোনে উদ্ধারের আকুতি

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে একটি ছয়তলা ভবন ধসে পড়ে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি একটি ছাত্রাবাস বা পিজি হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে কল করে উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।

স্থানীয় বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীরা ওই ভবনে বসবাস করতেন। তবে ধ্বংসস্তূপের নিচে বর্তমানে ঠিক কতজন আটকা রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, পাঁচ, দশ কিংবা ২০ জন—সংখ্যা যতই হোক, বেশ কয়েকজন এখনো ভবনের ভেতরে আটকে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে কিছুটা আশার বিষয় হলো, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করতে সক্ষম হয়েছেন। এতে তারা জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আটকে থাকা সবাইকে নিরাপদে বের করে আনাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

পুলিশ জানিয়েছে, ভবনটির নিচের অংশ বা বেসমেন্টে কয়েকদিন ধরে কিছু কাজ চলছিল। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার সময় ভবনটির ভেতরে প্রায় ১৫ জন মানুষ থাকতে পারেন।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ির পাশাপাশি পুলিশ, জরুরি চিকিৎসাসেবা দল ও এনডিআরএফ সদস্যরা একসঙ্গে কাজ করছেন। ধসে পড়া কংক্রিটের বড় অংশ ও বিম সরানোর জন্য ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতিও আনা হয়েছে।

এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আশীশ সুদ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপে আটকে থাকা শিক্ষার্থীদের দ্রুত এবং নিরাপদে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকে শিক্ষার্থীদের ফোনে উদ্ধারের আকুতি

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x