ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

দেশে অটোরিকশা ৫০-৮০ লাখ, অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত অটোরিকশাসহ বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের অবৈধ চার্জিংয়ের কারণে সরকার প্রতিবছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে বাংলাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজি বাইকসহ প্রায় ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান চলাচল করছে। বিপুলসংখ্যক এসব যানবাহনের বিপরীতে সারা দেশে অনুমোদিত চার্জিং পয়েন্ট রয়েছে প্রায় ৩ হাজার ৩০০টি। তবে শুধু ঢাকাতেই অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা ৪৮ হাজারের বেশি বলে জানান তিনি।

সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালির ৭১ নম্বর ধারার আওতায় জরুরি জনস্বার্থে দেওয়া একটি নোটিশের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে ওই নোটিশটি দেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইকসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তিন চাকার যান দেশের শহর ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এসব যান দ্রুতগতিতে এবং ব্যাপকভাবে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ায় বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট ও পরিবেশের ওপর চাপ তৈরি হয়েছে।

সরকারি হিসাবের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে থাকা ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক তিন চাকার যান চার্জ দিতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়, তা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ বা তার বেশি হতে পারে।

একই সঙ্গে বিপুলসংখ্যক যান একসঙ্গে চার্জ দেওয়ার কারণে স্থানীয় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের ওপর বাড়তি চাপ পড়ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনুমোদিত কিংবা আবাসিক বিদ্যুৎ সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করা এবং ট্রান্সফরমার ও বিতরণ লাইনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দেশে অটোরিকশা ৫০-৮০ লাখ, অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x