ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় সাড়ে ৭ বিলিয়ন ডলার

দেশে নতুন বিনিয়োগের গতি নেই। পাশাপাশি জ্বালানি সংকটে উৎপাদনে থাকা কারখানাগুলোও নানা সমস্যার মুখে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশের রপ্তানি খাতে ইতিবাচক খবর এসেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের রপ্তানি আয় হয়েছে ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় ৫ দশমিক ১২ শতাংশ বেশি। রপ্তানি আয়ের প্রায় পুরো অংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। জুলাই মাসে এ খাতের রপ্তানি কিছুটা কমলেও আগস্টে তা প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, জ্বালানি ছাড়া কোনো শিল্পই ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। তৈরি পোশাক খাতের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। তাঁর মতে, শিল্পখাত একটি বড় বিষয়। এমন ব্যবস্থা তৈরি করা প্রয়োজন, যাতে উদ্যোক্তারা পরিকল্পনা করতে পারেন এবং অন্তত ন্যূনতম লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন।

এই অর্থনীতিবিদের মতে, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কনীতির কারণে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানিতে যে মন্দাভাব তৈরি হয়েছিল, তা এখন কাটিয়ে উঠতে শুরু করেছে। তবে টেকসই অর্থনীতির জন্য একটি নির্দিষ্ট খাতের ওপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি পণ্যে বহুমুখীকরণের পরামর্শ দিয়েছেন তিনি।

অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ বলেন, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের ওপর অতিরিক্ত ট্যারিফ ৩৭ শতাংশ থাকবে, নাকি ১৯ শতাংশ বা ১০ শতাংশ হবে—এ নিয়ে অনিশ্চয়তা ছিল। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি ব্যয়বহুল হতে পারে—এমন আশঙ্কাও ছিল। এই অনিশ্চয়তার কারণে গার্মেন্টসের কিছু অর্ডার কমে গিয়েছিল।

তবে তাঁর মতে, বর্তমানে পরিস্থিতিতে কিছুটা নিশ্চয়তা এসেছে। কারণ যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ আর নেই। অন্যান্য ট্যারিফ থাকলেও সেগুলোর বিষয়ে এখন নিশ্চয়তা রয়েছে।

মাশরুর রিয়াজের মতে, চলতি অর্থবছরের শুরুটা রপ্তানি খাতের জন্য ইতিবাচক হলেও সামনের মাসগুলোতে বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক সংকট দেশের রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

সূত্র: চ্যানেল ২৪

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় সাড়ে ৭ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x