ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

নির্বাচন

তফসিল ঘোষণার আগেই গণ সংযোগে সরব অ্যাডভোকেট খবির হোসাইন

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তফসিল ঘোষণার সময় যতই ঘনিয়ে আসছে, ততই গণ সংযোগে ব্যস্ত হয়ে উঠেছেন রতনদী-তালতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও এলাকার কৃতী সন্তান অ্যাডভোকেট খবির হোসাইন।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের কাটাখালী বাজারে গণসংযোগ করেন তিনি।

 এ সময় তিনি সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট খবির হোসাইন এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

 তিনি নির্বাচিত হলে জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদকে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। 

একই সঙ্গে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান।

গণসংযোগে তিনি বাটপারি, চুরি, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনগণের অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন। বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন অ্যাডভোকেট খবির হোসাইন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

তফসিল ঘোষণার আগেই গণ সংযোগে সরব অ্যাডভোকেট খবির হোসাইন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x