ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতেছে, হরমুজ এখন আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালিও বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন তিনি।

টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া প্রধান বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য আগের প্রশাসনগুলোর সবুজ জ্বালানিনীতিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, বর্তমান প্রশাসন দ্রুত খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে।

তেলের দাম নিয়েও বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়লাভ করলেই তেলের দাম দ্রুত কমে আসবে।

ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জিতব। আমরা জিতছি। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন তিনি।

এরপর ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুব খুশি হবে।’

ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গত ৫১ বছর ধরে দেশটি ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি’ করে এসেছে। তবে এখন আর ইরান সেই অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতেছে, হরমুজ এখন আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x