ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পুলিশ সুপারের নির্দেশে মান্দায় মাদকবিরোধী অভিযান

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৪ পিস ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) মান্দা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়নের শিশুইল গ্রামের রাজুর বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই করে পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িতে থাকা মোহাম্মদ রাজু (৩২), পিতা—মৃত রকিব এবং মো. রাজু আহমেদ (৩৩), পিতা—মো. আব্দুল্লাহ প্রামাণিক, উভয় সাং—শিশুইল, থানা—মান্দা, জেলা—নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ২৪ পিস ট্যাপেন্টাডল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল সকাল সাড়ে ৭টার দিকে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপারের নির্দেশে মান্দায় মাদকবিরোধী অভিযান

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x