ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫১০ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ, গ্রেপ্তার ১

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার চোলাই মদ জব্দ করে আইনানুগভাবে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজন (৩৫)-এর নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিনে মোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদক ও মদ তৈরির উপকরণ আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সনতেশ রায় (৩৫), পিতা—মুকুল রায় এবং পলাতক আসামি নিতাই হরিজন (৩৫), পিতা—রাম হরিজন, উভয়েই মাক্তাপুর আদিবাসী পাড়া, থানা—পোরশা, জেলা—নওগাঁর বাসিন্দা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫১০ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x