ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বিজয়নগরে সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি:

জাতীয় সংসদে সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয়নগর উপজেলা শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আসর বিজয়নগর উপজেলা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস, বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজয়নগর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ মাহফুজুল হক-এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আবু মূসা, চম্পকনগর ইউনিয়ন সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, যুব মজলিসের জেলা সভাপতি ইসহাক আহমেদসহ বাংলাদেশ খেলাফত মজলিস ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ইসলামী শরিয়তের বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন বা বাস্তবায়ন থেকে সরকারকে সরে আসতে হবে। তারা সরকারের প্রতি এ বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ইসলামবিরোধী কোনো আইন প্রতিষ্ঠা করা হবে না—এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই বর্তমান সরকার জনগণের কাছ থেকে সমর্থন পেয়েছে। তাই নির্বাচনী প্রতিশ্রুতির ব্যতিক্রম হলে এর বিরুদ্ধে দেশের ইসলামপ্রিয় জনগণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পরে সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিজয়নগরে সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x