ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

গ্যাস-তেল-জ্বালানি সংকট সমাধানে অংশ নিতে চাই: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট রয়েছে। এ সংকটের বিষয়টি সংসদে তুলে ধরা হয়েছে। সংকট নিরসনে সরকারকে সহযোগিতা করে সমাধানের অংশ হতে চান তারা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল দাখিল মাদরাসা চত্বরে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তাদের একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম রয়েছে। সংকট মোকাবিলায় ওই টিমকে সরকারের সঙ্গে যুক্ত করে কাজ করার প্রস্তাব দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, সব কৃতিত্ব সরকার নিতে পারে, তবে সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, ‘এ বাংলাদেশ ভালো নেই।’ দুর্নীতি, চাঁদাবাজি, বেহায়পনা, নির্লজ্জতা, সন্ত্রাস ও অশান্তির কারণে মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। ঘরে ঘরে আগুনের পরিস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এতে মানুষের আয়-ব্যয়ের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়েছে। সারাদিন ক্লান্ত-শ্রান্ত হয়ে কাজ শেষে মানুষ যখন ঘরে ফেরে, তখন বিদ্যুৎ থাকে না। তিনি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বলেন, এখন বিদ্যুৎ যায় না, বরং মাঝে মাঝে বিদ্যুৎ আসে।

এর আগে ষাটের দশকের ইসলামী শিক্ষা আন্দোলনের ছাত্র নেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

এদিকে জামায়াত আমিরের আগমনের খবর পেয়ে মানিকপোটল মাদ্রাসা মাঠে হাজার হাজার দলীয় নেতাকর্মীর সমাগম ঘটে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ এবং ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলামসহ অন্যরা।

পরে শহীদ আব্দুল মালেক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-তেল-জ্বালানি সংকট সমাধানে অংশ নিতে চাই: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x