ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

দুর্গাপুরে ১০ বছরের শিশু মুহিন নিখোঁজ, ১৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পার হলেও সন্ধান পাওয়া যায়নি ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ মুহিনের। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আমগাছি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন শিশুটির মা-বাবা ও স্বজনরা।

নিখোঁজ মুহিন উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্দ্ধনপুর গ্রামের মোকলেস আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, ১১ সেপ্টেম্বর শিশুটিকে তার নানার বাড়ি গৌরিহার গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ির উদ্দেশে পাঠানো হয়। ভ্যানচালক তাকে আমগাছি বাজারে পৌঁছে দেন। এরপর মুহিন আর বাড়িতে ফেরেনি।

শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন প্রথমে আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ মুহাম্মদ মুহিনের বয়স ১০ বছর। তার উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি। মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা এবং মাথার চুল কালো ও মাঝারি। নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট। সে দুর্গাপুর উপজেলার আঞ্চলিক ভাষায় কথা বলে।

দীর্ঘ সময় ধরে সন্তানের কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন মুহিনের মা-বাবা। শিশুটির বাবা মোকলেস বলেন, “আমাদের একমাত্র সন্তানকে আমরা ফিরে পেতে চাই। কেউ যদি মুহিনের সন্ধান পেয়ে থাকেন, দয়া করে দ্রুত আমাদের জানান।” তিনি আরও জানান, সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলেও মুহিনের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মুহিনকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে পেতে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

কেউ মুহিনকে কোথাও দেখতে পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর—০১৫৯৫১২১৮৫৩।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মুহিনকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে। তাকে দ্রুত উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: আমার দেশ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে ১০ বছরের শিশু মুহিন নিখোঁজ, ১৮ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x