জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে গুরুত্বপর্ণ সদস্য হিসেবে স্থান পেয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এই স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে হাউসে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদকে এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন খাতের বিভিন্ন নীতি নির্ধারণী ও প্রশাসনিক সংস্কারমূলক কার্যক্রমে এই কমিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন:
মো. আব্দুল বারী (জয়পুরহাট-২)
এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪)
শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪)
নুরুল ইসলাম (ভোলা-৪)
আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫)
ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১)
রেহেনা আক্তার রানু (সংরক্ষিত নারী আসন-৪)
শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)
এবং নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পাওয়ায় চরফ্যাশন ও মনপুরা এলাকার সর্বস্তরের জনগণ এবং রাজনৈতিক মহলে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মনে করছেন, তাঁর এই অন্তর্ভুক্তি এলাকার দীর্ঘমেয়াদী উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে বিশেষ ইতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন