সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বিকালে ঈশ্বরীপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন শ্যামনগরের মাটি ও মানুষের নেতা, ধানের শীষের কান্ডারী, সাবেক এমপি পদপ্রার্থী ড. মনিরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, "দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব এসেছে। এই কমিটি দলকে আরও সুসংগঠিত করবে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।"
এসময় সাধারণ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন