ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় অভিযান: ১৩০ পিস ট্যাপেন্টাডলসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার

ছবি: সংগৃহীত

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা সহ এক নারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পৌরসভাধীন চকবাড়িয়া উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোছাঃ মাসুদা বেগম ওরফে নাহার (৪১)-কে আটক করা হয়। তিনি চকবাড়িয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী মাদক মামলার আসামি সবুর বর্তমানে কারাগারে রয়েছেন।

অভিযানকালে গ্রেফতারকৃত মাসুদা বেগমের কাছ থেকে ১৩০ (একশত ত্রিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ১০ টাকা নগদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত আরও দুইটি মামলা রয়েছে। এছাড়া তার স্বামী সবুরের বিরুদ্ধে প্রায় ২০টি মাদক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত মাসুদা বেগমের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নতুন করে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় অভিযান: ১৩০ পিস ট্যাপেন্টাডলসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x