আলীকদম সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পুয়ামুহুরী এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বাস্তবায়িত সুপেয় পানির প্রকল্পটি উদ্বোধন করেছেন। দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
আলীকদম সেনা জোনের সৌজন্যে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ৪ নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, পুয়ামুহুরী আলীকদমের অন্যতম দুর্গম পাহাড়ি এলাকা। দীর্ঘদিন ধরে সেখানে নিরাপদ ও সুপেয় পানির সংকট ছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য স্থানীয়দের দূর-দূরান্তে যেতে হতো। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি পোহাতে হতো সবচেয়ে বেশি।
সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানির প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের মৌলিক চাহিদার অন্যতম নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় বাসিন্দারা আলীকদম সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন