ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বিদ্যুৎ সংকটে গার্মেন্টসের উৎপাদন ৫০ শতাংশের নিচে: শফিকুর রহমান

বিদ্যুৎ সংকটের প্রভাবে দেশের শিল্প খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার দাবি, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে উৎপাদন কমে ৫০ শতাংশের নিচে নেমে গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদ্যুৎ। গ্যাস, তেল ও সৌরশক্তি—এই তিনটি উৎস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে বড় ধরনের সমস্যার মধ্যে রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শিল্প খাতে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, দেশের প্রধান রপ্তানি খাত হলো গার্মেন্টস শিল্প। সম্প্রতি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছে, চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় তাদের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

জামায়াতের আমির বলেন, উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পক্ষে ব্যাংকের ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। একপর্যায়ে প্রতিষ্ঠানগুলো ঋণখেলাপি হতে পারে। পাশাপাশি শ্রমিকদের ধরে রাখাও কঠিন হবে এবং ছাঁটাইয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি বলেন, সময়মতো ক্রেতাদের অর্ডার সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যেতে পারেন। এমনকি তারা দেওয়া অর্ডার বাতিলও করতে পারেন। একবার ক্রেতারা চলে গেলে তারা আবার কবে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

তিনি আরও বলেন, তৈরি পোশাক উৎপাদন শুধু বাংলাদেশেই হয় না। এই খাতে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে আরও অনেক দেশ। ফলে ক্রেতাদের জন্য বিকল্প দেশ বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত যদি এমন সংকটের মধ্যে পড়ে, তাহলে অন্যান্য শিল্প খাতের পরিস্থিতি কী হতে পারে, তা সহজেই বোঝা যায়। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের মধ্যেও অনেক গার্মেন্টস ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর সংসদে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহও এই খাতের ব্যবসায়ীদের সংকট, আশঙ্কা ও ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন।

এর আগে শনিবার সকালে ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ সংকটে গার্মেন্টসের উৎপাদন ৫০ শতাংশের নিচে: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x