ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

মনপুরায় ফেরি যোগাযোগ, আধুনিক জেটি, পৌরসভা ও মিনি স্টেডিয়ামের প্রতিশ্রুতি এমপি নয়নের

বদলে যাওয়ার পথে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে নেওয়া হচ্ছে একাধিক বড় উদ্যোগ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী মনপুরা সফরে এসে এসব উন্নয়ন পরিকল্পনার কথা জানান ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।

সকাল ১১টার দিকে চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে স্পিডবোটযোগে মনপুরার জনতা বাজারে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জনতা বাজারে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, মনপুরার মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

তিনি জানান, বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলায় পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে।

সফরকালে উপজেলা মডেল মসজিদে গিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে সেখানে যোহরের নামাজ আদায় করেন তিনি।

সফর শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নয়ন বলেন, মনপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে তিনি মনপুরায় এসেছেন।

মনপুরার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে বড় উদ্যোগের কথাও জানান তিনি।

নুরুল ইসলাম নয়ন বলেন, চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে মনপুরার জনতা বাজার পর্যন্ত ফেরি যোগাযোগ চালুর মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সর্বাত্মক চেষ্টা চলছে। পাশাপাশি মনপুরায় একটি আধুনিক মানের জেটি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

শুধু যোগাযোগ নয়, মনপুরাকে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতেও কাজ শুরু করার কথা জানান তিনি।

এ ছাড়া চরকলাতলী ইউনিয়নের চারপাশে বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ চলছে বলেও জানান সংসদ সদস্য।

দিনব্যাপী সফরের বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের সমস্যার কথাও শোনেন নুরুল ইসলাম নয়ন। এমনকি সড়কের পাশে অবস্থানকালেও স্থানীয় মানুষের প্রয়োজনীয় কাগজপত্র ও নথিতে স্বাক্ষর করে দেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা, মিনি স্টেডিয়াম, শিশু পার্ক, আধুনিক জেটি, ফেরি যোগাযোগ ও বেড়িবাঁধসহ এসব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে মনপুরার দীর্ঘদিনের যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যার অনেকটাই সমাধান হবে।

একই সঙ্গে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি মনপুরার ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাও আরও বিকশিত হবে এমনটাই আশা স্থানীয়দের।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় ফেরি যোগাযোগ, আধুনিক জেটি, পৌরসভা ও মিনি স্টেডিয়ামের প্রতিশ্রুতি এমপি নয়নের

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x