নওগাঁর নিয়ামতপুরে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রতন বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রতন বর্মন উপজেলার পাঁড়ইল ইউনিয়নের রনসা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে নিয়ামতপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে নিয়ামতপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন