সভামানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আলীনূর খান, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকাসক্তি ও মাদক গ্রহণের মতো ক্ষতিকর প্রবণতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন আচরণের প্রতি অভিভাবকদের নিয়মিত নজরদারি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন