ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও জেলা জজ আদালতের ছবি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিয়ের লোভ দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. রুবেল ইসলাম রুবেল রানা নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকেলে ঢোলারহাট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থী মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় বিয়ের লোভ দেখিয়ে ও ভুল বুঝিয়ে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান আসামি রুবেল ইসলাম। সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে স্থানীয় লোকজনের চাপে রাত সোয়া দুইটার দিকে ওই কিশোরীকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

​আদালতের রায়ে উল্লেখ করা হয়—ধর্ষণের অপরাধে: যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড। অপহরণের অপরাধে: নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড। ​আদালত জানান, দুটি সাজার রায় একসঙ্গে কার্যকর হবে। এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে অর্থদণ্ডের টাকা আদায়পূর্বক ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বদিউজ্জামান চৌধুরী বাদল এবং আসামিপক্ষে মো. আবু নাঈম মামলাটি পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x