ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী

তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ মারদিন শহর ভ্রমণের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরতুকলু জেলা মুফতির কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শেভন নামের ওই পর্যটক মারদিন সফরের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে মুফতির কার্যালয়ে তার ধর্মান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরতুকলু জেলার মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামের মৌলিক ঈমানি বাক্য ‘শাহাদা’ পাঠের মাধ্যমে শেভন আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।

ইসলাম গ্রহণের পর নিজের নতুন নাম হিসেবে ‘আবদুল্লাহ’ বেছে নেন শেভন। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তাকে উপহার হিসেবে পবিত্র কুরআনের একটি কপি দেন।

শত শত বছরের পুরোনো স্থাপত্য এবং বিভিন্ন সভ্যতার ঐতিহ্যের সমন্বয়ে সমৃদ্ধ মারদিন শহরটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ভ্রমণকেন্দ্র।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ মারদিন শহর ভ্রমণের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরতুকলু জেলা মুফতির কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শেভন নামের ওই পর্যটক মারদিন সফরের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে মুফতির কার্যালয়ে তার ধর্মান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরতুকলু জেলার মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামের মৌলিক ঈমানি বাক্য ‘শাহাদা’ পাঠের মাধ্যমে শেভন আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।

ইসলাম গ্রহণের পর নিজের নতুন নাম হিসেবে ‘আবদুল্লাহ’ বেছে নেন শেভন। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তাকে উপহার হিসেবে পবিত্র কুরআনের একটি কপি দেন।

শত শত বছরের পুরোনো স্থাপত্য এবং বিভিন্ন সভ্যতার ঐতিহ্যের সমন্বয়ে সমৃদ্ধ মারদিন শহরটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ভ্রমণকেন্দ্র।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x