জলাতঙ্ক প্রতিরোধে চাঁদপুরের মতলব পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিনচ ( টিকাদান) কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে এ৷ ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম।
এ সময় উপস্থিত ছিলেন, , পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্যএবং পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌরপ্রশাসক জানায়, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে থাকা কুকুরকে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন দেয়ার জন্য রংপুর থেকে ‘ডগ এক্সপার্ট টিম’ এর সদস্যদের সাথে চুক্তি করা হয়েছে। ডগ এক্সপার্ট এর ৩টি টিম’ পৌর শহরের বেওয়ারিশ কুকুরসহ গৃহপালিত যেসব কুকুর রয়েছে, সেগুলোকেও জলাতঙ্কের টিকা দিবে। এর ফলে কুকুরে কামড়ালেও মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুকি কমবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।
মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান , ৫০ শয্যা মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে ৪৪৮ জনকে জলাতঙ্ক রোগের টিকা দেয়া হয়েছে।সেগুলোর মধ্যে ৪৬ টি কুকুরের কামড়ের , ৪০২টি বিড়ালের কামড়েরসহ মোট ৪৪৮ টি জলাতঙ্ক রোগের টিকা। তন্মোধ্যে ১ম ডোজ ১৭৯টি,২য় ডোজ ১৪৮টি এবং ৩য় ডোজ ১২১ টি টিকা দেয়া হয়।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন